October 7, 2026, 2:42 am
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে বিপুল প‌রিমান ইয়াবাসহ এক না‌রি গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:
রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান পরিচালনা করে ২০৪ পিস ইয়াবাসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম।
সোমবার, ১০ আগস্ট, আনুমানিক দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে তার বসতঘর থেকে ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আব্দুল করিম। পিতা মৃত নুরুল আমিন এবং মাতা সাদিয়া বেগম।
জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিমের অভিযানে ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
দেশ দিগন্ত অনলাইন নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা