October 7, 2026, 2:41 am
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎ঢাকা-রামগঞ্জ সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০ ছাড়িয়েছে

abu musa mohon

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-

‎ঢাকা থেকে রামগঞ্জগামী আল-আরাফাহ এক্সপ্রেস বাসের সঙ্গে একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে বলে জানা গেছে।

‎মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা