নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ( সমিতির পোলের গোড়া) বেঙ্গল গ্রুপের এসআর রুহুল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ডাকাতি কালে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করতে পারে। জানা যায় নিহতের নাম রুহুল আমিন, বাড়ি ফরিদগঞ্জ ভড়ালী মিজি বাড়ি।
স্থানীয় সূত্র মতে, আজ রাত আনুমানিক ৯.৩০ মিনিট রুস্তম পুর সমিতির পোলের গোড়া ( আমিন মেম্বার বাড়ির পাশে নির্জন স্থানে পূর্ব পরিকল্পিত চারজন মুখোশধারী ডাকাত এই হত্যাকাণ্ড ঘটায় এবং নিহতের কাছে থাকা মোবাইল, ব্যাগ নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন ডাকাত দলের একজনকে টেডা ( মাছ মারার লোহার শিক) দিয়ে আঘাত করে।
ফরিদগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
উল্লেখ যে, সম্প্রীতি সময়ে দিনে রাতে হোন্ডা যোগে হেলমেট পরিহিত ছিনতাইকারি, ডাকাতি ঘটনা ঘটছে ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে।