September 29, 2026, 9:19 pm
শিরোনাম:
মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: এক রাতেই ২৪৪ জন আটক ​ রায়পুরে রেললাইন সম্প্রসারণে প্রকল্প নেওয়ার উদ্যোগ: পানিসম্পদমন্ত্রী রায়পুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘ঝাড়ুদারের রাজত্ব! মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা রায়পুর সেবা হাসপাতালে পাশে সড়কের গর্তে অটোরিকশা খাদে, শিশুসহ আহত ৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি

abu musa mohon

 

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুরে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। সন্ধ্যা নামলেই ঘর-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন জনবহুল এলাকায় মশার উৎপাত অসহনীয় হয়ে ওঠে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। ফলে মশার বিস্তার রোধে এখনই কার্যকর ও নিয়মিত পদক্ষেপ নেওয়া জরুরি।
অপরিকল্পিতভাবে পড়ে থাকা পানি, ড্রেন-নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা মশার বংশবিস্তারের অন্যতম কারণ। শুধু ওষুধ ছিটিয়ে সাময়িক ব্যবস্থা নিলে হবে না; মশার প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
জনস্বাস্থ্য রক্ষায় পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ড্রেন ও জলাবদ্ধ স্থানগুলো পরিষ্কার করতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণে নাগরিকদেরও সচেতন হতে হবে।
একটি প্রাণও যেন অবহেলা ও অসচেতনতার কারণে ডেঙ্গুতে হারিয়ে না যায় এটাই প্রত্যাশা। রায়পুরবাসীর নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করতে মশা নিয়ন্ত্রণে কাগজে-কলমে নয়, বাস্তব ও দৃশ্যমান কার্যক্রম এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা