November 18, 2026, 8:09 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা নড়াইলে বিএনপির গা‌ড়িবহরে হামলা, দুই নেতার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সদরের করাতির হাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো চুল্লি ও হাওয়াই চিমনি ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ধীরগতি, অনিয়মের অভিযোগ: রায়পুর পৌরবাসীর স্বপ্নে বাধা কোথায়? ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭

Reporter Name

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের গাইন ব্রিজ ও সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইয়াছিন সরকার ও ইব্রাহিম পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা