October 6, 2026, 9:14 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসায় সেবা দিচ্ছেন ভূষণ চন্দ্র দাস

আরিফ হো‌সেন রুদ্র

আরিফ হোসেন রুদ্র,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসার সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছেন পল্লী চিকিৎসক ভূষণ চন্দ্র দাস (আরএমপি)। দীর্ঘদিনের চিকিৎসাসেবার কারণে স্থানীয়ভাবে তিনি ‘ভূষণ ডাক্তার’ নামে পরিচিতি পেয়েছেন।
ভূষণ চন্দ্র দাস উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার বাসিন্দা। দীর্ঘ সময় ধরে পল্লী চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত থাকায় রায়পুর ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তার পরিচিতি তৈরি হয়েছে। বর্তমানে তিনি রায়পুর মাছ বাজার-পোস্ট অফিস রোডে অবস্থিত মজুমদার মেডিক্যাল হলে নিয়মিত রোগী দেখেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসায় ভূষণ চন্দ্র দাসের কাছে দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসা নিতে আসেন। অসচ্ছল ও অসহায় রোগীদের অনেক সময় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কারণেও তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন বলে জানান এলাকাবাসী।
প্রায় পাঁচ দশকের চিকিৎসাসেবা জীবনে তিনি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন একই এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার ফলে স্থানীয়দের একটি অংশের মধ্যে তার প্রতি আস্থা ও পরিচিতি তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও মাহিন টেলিকমের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, “দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ ভূষণ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।”
মজুমদার মেডিক্যালে চিকিৎসাসেবার সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৭রায়পুরে ৪৮ বছর ধরে পল্লী চিকিৎসায় সেবা দিচ্ছেন ভূষণ চন্দ্র দাস

মজুমদার মেডিক্যালে চিকিৎসাসেবার সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৭১৬-১৬৮৩৯২।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা