August 23, 2026, 8:38 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষীপুরে আপন ভাইদের হাতে সদর উপজেলা জামায়াতের আমিরের ভগ্নিপতি খুন!

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ইউছুফ হোসেন (৪৫) নামে নিখোঁজ রাজমিস্ত্রির পা বাঁধা মরদেহ মিলল খালে। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইউছুফ হোসেন সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন।

শুক্রবার রাতে স্থানীয় যুবক কাইয়ুম হোসেন খালে মাছ শিকার করতে গিয়ে বাঁশঝাড়ের নিচে ইউছুফের মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন।

ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার মরদেহ পড়ে আছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।

সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে, ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা