September 15, 2026, 6:02 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে রায়পুরে মানববন্ধন

Reporter Name

প্রদীপ কুমার রায়:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা সদরে শহীদ ওসমান চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এসময় পৌর শহরের শতাধিক ফার্মেসির মালিক কর্মচারীরা ব্যানার পোস্টার প্লেকার্ড নিয়ে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেয়।

চার দফা দাবিগুলো হলো- ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রায়পুর উপজেলা শাখার সভাপতি ইজাজ হোসেন রুমান বলেন, ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। সিনিয়র সহ-সভাপতি কাউসার হোসেন চৌধুরী শিপলু বলেন, ড্রাগ লাইসেন্স না থাকলে যত্রতত্র ঔষধ বিক্রি হচ্ছে, এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লাইফ কেয়ার ফার্মার স্বত্বাধিকারী রাসেল হোসেন রানা ও ফজলে রাব্বি হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। সমিতির পক্ষ থেকে দাবি আদায়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা