July 17, 2026, 8:09 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কু‌মিল্লায় ট্রেন-বাস মুখমু‌খি সংঘ‌র্ষে ১২ জন নিহত, আহত অন্তত ২০

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
রোববার (২২ মার্চ ২০২৬) ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন । একটি চট্টগ্রামমুখী মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামক যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে । 

রোববার ভোররাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে ।

দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে ।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

এই ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে দুইজন গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । 
বাসটি রেললাইনে উঠে পড়ায় দ্রুতগতির ট্রেনটি সেটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়, যার ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় । আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা