আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- লক্ষ্মীপুরের কুশাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফিজুর রহমান মানিক।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোস্তফিজুর রহমান মানিক দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজনের ভাষ্যমতে, মোস্তফিজুর রহমান মানিক একজন ভালো মনের মানুষ। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সহযোগিতা করেছেন তিনি।
দলীয় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও জানান তাঁর ঘনিষ্ঠজনরা। এমনকি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকতে গিয়ে নিজের ঘরবাড়ি ও জায়গা-জমি বিক্রি করতে হয়েছে—এমন দাবি রয়েছে তাঁর সমর্থকদের।
বর্তমানে তিনি কুশাখালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোস্তফিজুর রহমান মানিক।