November 18, 2026, 8:21 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা নড়াইলে বিএনপির গা‌ড়িবহরে হামলা, দুই নেতার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সদরের করাতির হাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো চুল্লি ও হাওয়াই চিমনি ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ধীরগতি, অনিয়মের অভিযোগ: রায়পুর পৌরবাসীর স্বপ্নে বাধা কোথায়? ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জাতীয়করণের সম্ভাব্য তালিকায় রায়পুর এল. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এল. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছে।
১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদে জানা যায়, দেশের আরও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এল. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নামও রয়েছে।
এদিকে, ১৪ নভেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ২০২৬ সালে জাতীয়করণ হওয়া এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়েছে।

এদিকে, ১৪ নভেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ২০২৬ সালে জাতীয়করণ হওয়া এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়েছে।
তবে সম্ভাব্য তালিকায় নাম থাকা মানেই জাতীয়করণ চূড়ান্ত হওয়া নয়। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে।
রায়পুরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এখন সবার অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা