August 16, 2026, 8:03 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মসজিদ নির্মাণের নামে লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই গ্রাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন 

Reporter Name

মসজিদের নতুন ভবন করে দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে গ্রাম পুলিশের সদস্য দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে রায়পুর শহিদ ওসমান চত্বরের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে প্রতারক গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার ও তার সহযোগীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে প্রশাসনের সহযোগিতা কামনা করে ভুক্তভোগী হেলালা উদ্দিন, মাহাদি হাসান আরিফ, মাইনউদ্দিন চিশতী, আবদুল আহাদ মামুন, বিল্লাল হোসেন ও সুমন হাওলাদার প্রমুখ। 

এই সময় বক্তারা বলেন, প্রতারক গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার তিন বছর আগে বিদেশি অনুদানে মসজিদের নতুন ভবন করে দিবে বলে খরচ বাবদ আমাদের এলাকার বিভিন্ন মসজিদ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা এই মসজিদের টাকা চাইলে সে আমাদেরকে তখন বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের কথা বলে ভয় দেখিয়েছেন, আমরা এখন এই প্রতারককে গ্রেফতার ও আমাদের মসজিদ গুলোর টাকা উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান বলেন, গ্রাম পুলিশ দেলোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ অভিযোগে পৃথক ৫টি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা