September 22, 2026, 3:18 pm
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির সদস্য নির্বাচিত মোঃ দেলোয়ার হোসেন নয়ন

Reporter Name

‌আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষীপুর)

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির কৃতী সন্তান মোঃ দেলোয়ার হোসেন নয়ন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে স্থানীয় এলাকায় আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।

মোঃ দেলোয়ার হোসেন নয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি তরুণ সমাজকে শিক্ষার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকায় ও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা জানান, নয়নের মতো একজন মানুষ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডিতে যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ দেলোয়ার হোসেন নয়ন বলেন, “শিক্ষা নিয়ে কাজ করা সবসময় আমার লক্ষ্য ছিল। আমি চাই, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠুক। এজন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা