August 18, 2026, 6:15 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে আজ (শনিবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, প্রাণচাঞ্চল্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শনিবার সকাল ১০টায় রায়পুর ধানহাটা শ্রীশ্রী রাধা মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী, ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে যোগ দিতে প্রস্তুতি নিয়েছেন।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর মজুমদার। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি স্বপন চন্দ্র নাথ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জেলা শাখার সাধারণ সম্পাদক শিমুল সাহা।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রায়পুর উপজেলা শাখার সভাপতি হরিপদ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বলরাম মজুমদার।
আয়োজকরা জানান, দ্বি-বার্ষিক এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
সম্মেলনকে ঘিরে রায়পুরের সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা