August 18, 2026, 5:16 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা!

Reporter Name

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

‎জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের আপত্তি, শহীদ ওসমানের বাবার ক্ষোভ!

‎লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আওয়ামী লীগের দুই  নেতার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

‎বৃহস্পতিবার(১৬ জুলাই ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।


‎স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী ।


‎জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী দাবি করেন, অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে শুরুতেই আপত্তি তোলা হয়েছিল। তাদের ভাষ্য, বিষয়টি নিয়ে প্রথমেই আমরা আপত্তি জানিয়েছিলাম। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় নির্দেশনার কারণে তাদের রাখা হয়েছে। এরপর আর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিনি। তবে শহিদ দিবসের অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমাদের কষ্ট দিয়েছে।


‎জুলাই আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান মুঠোফোনে বলেন, শহিদ দিবসের আলোচনা সভায় ওই দুই আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন, তা আমি জানতাম না। কে তাদের আমন্ত্রণ জানিয়েছে, সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাই বলতে পারবেন। বিষয়টি খুব দুঃখজনক।


‎এ বিষয়ে আবু জাফর মো. সালেহ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি, তবে কোনো চাঁদাবাজি, লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি জুলাই আন্দোলনের বাস্তবতাকে মেনে নিয়েছি এবং এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই।

‎এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন,  শহীদ দিবস এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান,  ওনাদেরকে কেউ বলেনি। ওনারা চেয়ারম্যান হিসেবে এসেছেন।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা