September 21, 2026, 11:26 pm
শিরোনাম:
দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিরল প্রজাতির ধূসর হনুমান

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকার শ্রীবাস চক্রবর্তীর হেফাজতে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীবাস চক্রবর্তী জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পের হাট বাজারে হনুমানটি দেখা যায়। তখন ঘটনাস্থলে কয়েকজন তাকে মারধরের চেষ্টা করে। এক পর্যায়ে হনুমানটি গিয়ে শ্রীবাসের কোলে উঠে। পরে তিনি তাকে বাড়িতে নিয়ে যান। শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে। খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। এ অঞ্চলে এর আগে কোনো হনুমান দেখা যায়নি। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমনাকে মারছিল। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাস নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছে। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা