September 15, 2026, 5:59 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাদকসেবনকালে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকসেবনকালে মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২২ মে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। বুধবার রাতে পৌর শহরের টিসি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন রায়পুর থানার এসআই মহিউদ্দিন। আটক ইব্রাহিম রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর সেকান্তর আলী মাঝি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত হানিফ।

অভিযানকালে ইব্রাহিমের কাছ থেকে গাঁজা সেবনের পাইপ (চিলুম), কাগজ দিয়ে তৈরি ইয়াবা সেবনের পাইপ, কিছু গাঁজা ও এক বান্ডিল তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা