September 15, 2026, 6:44 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মাদকে বাধা দেওয়া যুবদল নেতার উপর কিশোর গ্যাংয়ের হামলা

Reporter Name

আরিফ হোসেন রুদ্র রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবদল নেতার ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩ নং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাহাদুর বাড়িতে এ হামলা হয়।

৪ নং সোনাপুর ইউনিয়নের যুবদলের সভাপতি প্রার্থী ইয়াছিন আরাফাত জনি অভিযোগ করে বলেন, স্থানীয় জাহেদকে মাদক সেবনে বাধা দেওয়ায় জাহেদের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাং তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তাদের মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা স্থানীয়ভাবে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।

হামলার পর স্থানীয়রা আহত যুবদল নেতা জনি ও তার সহকর্মী ইমনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত জাহেদের পিতা সাবেক মেম্বার তোফায়েল আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সুপারি পাড়াকে কেন্দ্র করে সামান্য বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।”

এ ঘটনায় রায়পুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা