July 12, 2026, 8:36 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সম্মানহানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরের রায়পুরে জমির বিরোধে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুকে (৫৫) মারধর ও দোকান ভাংচর করার অভিযোগ উঠেছে। উল্টো নেতার বিরুদ্ধে চাঁদাবাজির ভুঁয়া সংবাদ প্রচার করায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। মারধর ও চাঁদা দাবি করার মিথ্যা সংবাদের প্রতিবাদে শনিবার বিকাল ৫টায় (৪ অক্টোবর) ওই নেতা পুর্বলাচ গ্রামের বাড়ীতে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন।

বিএনপি নেতা দেলু পাটোয়ারী বলেন, গত ১০ বছর ধরে পৌরসভার পুর্বলাচ গ্রামের মানিকে গো পোলের সামনে সৈয়দ আহাম্মদ পাটয়ারীর ছেলে হুমায়ুন কবিরের সাথে ২৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার বিরোধকৃত জমিতে দেলোয়ার হোসেনের দোকানঘর ভাংচুর চালিয়ে ২০ হাজার টাকার মালামাল ক্ষতি করে হুমায়ুন কবিরসহ তার লোকজন। এই সংবাদ শুনে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে হুমায়ুন কবিরসহ তার লোকজন বেদম মারধর করে। দেলোয়ার হোসেনকে আহতাবস্তায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা করে পরিবার।

এইসংবাদ না করে উল্টো প্রতিপক্ষ হুমায়ুন কবির কয়েকজন সাংবাদিক দিয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়। যা আজও সত্য না। অতর্কিতভাবে হামলার বিচার ও মিথ্যা সংবাদের প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) রায়পুর থানায় সাধারন ডায়রি করেছেন পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।।

এঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, আমাদের সাথে স্থানীয় সাবেক কাউন্সিলর আহসান মাল ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন গংদের জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার ওই জমি দখল নিতে গেলে দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে বাঁধার সৃষ্টি করে। উভয়পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, প্রতিপক্ষ হুমায়ুন কবিরের বিরুদ্ধে করা ক্ষতিগ্রস্থ আহত বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর অভিযোগটি তদন্ত করে ব্যাবস্থা করা হচ্ছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা