August 18, 2026, 5:43 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা কালামকেগুলি করে হত্যা

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহির (৪৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার মোস্তফার দোকানের পাশে এই ঘটনা ঘটে।
নিহত জহির স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার ও অন্ত:কোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সঙ্গে ছাত্রদল কর্মী ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনায় জড়িত রয়েছে বলে অভিযোগ আছে। কাউছার একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. ফয়েজুল আজীম নোমান বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশী কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা