লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সংশ্লিষ্ট যানবাহনের চালকদের মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান ও সাইদুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডাম্প ট্রাক ও লরির চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।