November 7, 2026, 4:02 pm
শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান ১৭ বছর পর আগামীকাল রাষ্ট্রীয়ভাবে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করল আলফা স্টার ফাউন্ডেশন, প্রধান অতিথি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া যুদ্ধবিরতির শর্তে সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুথিদের ইউপি নির্বাচন: বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন ৩টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেহাবুল ইসলাম ওরফে তামিম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকায় বাস টার্মিনালের স্টার লাইন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বাঞ্চানগর এলাকার ফয়েজ বক্স পাটোয়ারী বাড়ির বাসিন্দা নেহাবুল ইসলাম ওরফে তামিমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নেহাবুল ইসলাম তামিম বাঞ্চানগর এলাকার মৃত গিয়াস উদ্দিন ও দেলোয়ারা বেগমের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা