May 1, 2026, 2:42 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা শাহীন আলম গ্রেপ্তার

Reporter Name

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলমকে বিদেশ পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্মদ বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন দুপুরে শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ পরিদর্শক ঝলক মোহম্মদ জানান, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় শাহীন আলম এজাহারভুক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে আগেই চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় চার শিক্ষার্থী নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।

শাহীন আলমকে সেদিন গুলি চালানোর সময় হাতে অস্ত্রসহ ভিডিও ফুটেজে দেখা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা