November 18, 2026, 7:05 pm
শিরোনাম:
লক্ষ্মীপুরে কাগজপত্রবিহীন ডাম্প ট্রাক ও লরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা নড়াইলে বিএনপির গা‌ড়িবহরে হামলা, দুই নেতার মৃত্যুর খবর লক্ষ্মীপুর সদরের করাতির হাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো চুল্লি ও হাওয়াই চিমনি ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে ধীরগতি, অনিয়মের অভিযোগ: রায়পুর পৌরবাসীর স্বপ্নে বাধা কোথায়? ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি স্বাগত-বিদায় তোরণের নিচেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, আইজিপির পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন জেলা পুলিশের দুই কর্মকর্তা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পুরস্কৃত হয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর থানার বিভিন্ন এলাকার চারটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার আত্মসাতের ঘটনা ঘটে। দোকানগুলো হলো—সমসেরাবাদ ৮ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের তমা শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা রোডের শিবানী শিল্পালয় ও পূনম শিল্পালয় এবং স্বর্ণকার রোডের বনিক শিল্পালয়।
ঘটনার পর জেলা পুলিশের দ্রুত ও দক্ষ তদন্তে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আত্মসাৎকৃত ২১ ভরি ১২ আনা ৫ রত্তি ২ পয়েন্ট স্বর্ণালংকার এবং ১০ আনা ৫ রত্তি ৪ পয়েন্ট রুপার অলংকার উদ্ধার করা সম্ভব হয়।
দ্রুততম সময়ে মূল্যবান স্বর্ণালংকার উদ্ধারের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে পুরস্কৃত করেন।
পরবর্তীতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের এ সাফল্যে অপরাধ দমনে পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও দ্রুত পদক্ষেপের বিষয়টি আবারও উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা