July 22, 2026, 7:05 am
শিরোনাম:
রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইরা‌নের স‌র্বোচ্চ নেতা সুস্থ আছেন, নিরাপ‌দে আছেন

Reporter Name

ডেস্ক নিউজ:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে।প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, তিনি সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শোনার পর সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে এমন বেশ কয়েকজন বন্ধুর কাছে এ বিষয়ে জানতে চান। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।এদিকে, সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনো কোনো বিবৃতি দেননি, এমনকি জনসমক্ষেও তাকে দেখা যায়নি।গত রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। যদিও তাকে দীর্ঘদিন ধরে উত্তরসূরি হওয়ার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো।তবুও তিনি সবসময় আড়ালে থাকতেই পছন্দ করতেন এবং নেপথ্য থেকে প্রভাব খাটিয়েছেন বলে ধারণা করা হয়।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি মোজতবা খামেনির মা এবং স্ত্রীও নিহত হয়েছেন।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি ‘হতাশ’।সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা