September 7, 2026, 8:15 am
শিরোনাম:
রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

উত্তর কোরিয়ার নির্বাচন: ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিম জং উনের দল

Reporter Name

ডেস্ক নিউজ:
উত্তর কোরিয়ার সর্বশেষ সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। দেশটির নেতা কিম জং উনের নেতৃত্বাধীন দলটি পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই ফলাফল ঘোষণা করেছে।
রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে ৯৯ দশমিক ৯৯ শতাংশ, যেখানে মাত্র ০.০৭ শতাংশ ভোট প্রার্থীদের বিপক্ষে গেছে।
এই নির্বাচনের মাধ্যমে দেশের আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির জন্য মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের ঐক্য ও বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, উত্তর কোরিয়ার নির্বাচনি প্রক্রিয়ায় স্বাধীনতা ও প্রতিযোগিতার ঘাটতি রয়েছে। এবারের নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিল না। প্রতিটি আসনে একমাত্র অনুমোদিত প্রার্থীর পক্ষে বা বিপক্ষে (‘হ্যাঁ’ বা ‘না’) ভোট দেওয়ার সুযোগ ছিল ভোটারদের।
এ প্রেক্ষাপটে, যে ০.০৭ শতাংশ ভোট পাওয়া গেছে, তা কোনো প্রতিদ্বন্দ্বী দল বা প্রার্থীর নয়। বরং এটি সেইসব ভোটারের প্রতিফলন, যারা অনুমোদিত প্রার্থীর বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছেন।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে যা জানা গেল
উল্লেখযোগ্যভাবে, কেসিএনএ জানিয়েছে দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো সংসদীয় নির্বাচনে ‘না’ ভোটের তথ্য প্রকাশ্যে স্বীকার করা হয়েছে। এর আগে সর্বশেষ ১৯৫৭ সালে এমন তথ্য প্রকাশ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা