July 23, 2026, 10:54 pm
শিরোনাম:
রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কিশোরগঞ্জে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক নামের এক শিশুর মৃত্যু

দেশ দিগন্ত ডেস্ক

 

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (১০ মে ২০২৬) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে।

সকালে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সাথে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি বিচি ঋত্বিকের শ্বাসনালিতে আটকে যায়। বিচি আটকে যাওয়ার পরপরই শিশুটি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে এবং একপর্যায়ে তার নাক-মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঋত্বিক সাহা (৮) ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। তিনি স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ছোট শিশুদের লিচু বা এজাতীয় ফল খাওয়ার সময় পরিবারের বড়দের সতর্ক থাকা এবং প্রয়োজনে ছোট ছোট টুকরো করে খেতে দেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা