August 28, 2026, 11:22 pm
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বায়না সূত্রে জমি বিক্রি, পরে টাকা ফেরত নিয়ে তালবাহানার অভিযোগ

Reporter Name


‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বায়না সূত্রে জমি বিক্রির পর ক্রেতাকে জমি বুঝিয়ে না দিয়ে টাকা ফেরত দিতে গড়িমসির অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী বেগম (স্বামী: সফিক মাতব্বর) রওশনারা বেগমের কাছ থেকে  ৮ শতক স্ট্যাম্পের মাধ্যমে একটি জমি ক্রয় করেন। জমিটির দাগ নম্বর এস আর আর খতিয়ান ৭৫৬।

‎ক্রেতা শিল্পী বেগমের অভিযোগ, জমি ক্রয়ের পরও তাকে জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হলে সেখানে বিক্রেতা পক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হন। বৈঠকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও ২ লক্ষ টাকা দিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা টাকা দিতে তালবাহানা করা হচ্ছে।

‎এছাড়া শিল্পী বেগমের ছেলে সোহাগ (১৮) কে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা।
‎তবে এ অভিযোগ অস্বীকার করে রওশনারা বেগম বলেন, “আমি কোনো ধরনের হুমকি দেইনি। আমি ঋণের জন্য আবেদন করেছি। আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখে বাকি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা