June 7, 2026, 11:16 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

৫ টাক‌ার জন‌্য ছোট ভাইকে পি‌টি‌য়ে হত‌্যা!

Reporter Name

নিজস্ব সংবাদ দাতা:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫টাকার জন‌্য ছোট ভাইকে পি‌টি হত‌্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে বড় ভাইয়ের বিরু‌দ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত খোরশেদ আলম প্রবাসী আলমগীরের বড় ভাই, তিনি একই এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ‘বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার আগে ভাসুরের সঙ্গে তার স্বামীর (আলমগীর) কথা কাটাকাটির হয়। এ সময় তার স্বামী ঘরের থাকলেও তিনি কোনো বিবাদে জড়াননি। ইফতারের পর স্বামী এলাকার একটি দোকানে চা খেতে যান, এ সময় খোরশেদ আলম তাকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যান।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন।

আলমগীর হোসেন দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফেরেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা