দেশ দিগন্ত ডেস্ক:
রোববার (২২ মার্চ ২০২৬) ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন । একটি চট্টগ্রামমুখী মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামক যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে ।
রোববার ভোররাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে ।
দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে ।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
এই ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে দুইজন গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
বাসটি রেললাইনে উঠে পড়ায় দ্রুতগতির ট্রেনটি সেটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়, যার ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় । আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে