আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-
ঢাকা থেকে রামগঞ্জগামী আল-আরাফাহ এক্সপ্রেস বাসের সঙ্গে একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।