আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোস্তফা কামাল বাহাদুর।
তিনি বর্তমানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন।
মেম্বার প্রার্থী হিসেবে ফরম সংগ্রহের পর তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।