November 24, 2026, 6:08 pm
শিরোনাম:
রায়পুর থানার কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা লেনদেন না করার সতর্কবার্তা পুলিশের রামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৯ লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানা কমলনগরে অবৈধভাবে বালু রাখায় ১ লাখ টাকা জরিমানা, ট্রাকচালককে ৪ হাজার টাকা দণ্ড চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুববক নিহত! এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই রায়পুর কমিউনিটি সেন্টার অ্যান্ড কনভেনশন হল অযত্ন-অবহেলায়, সংস্কারের দাবি এলাকাবাসীর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের বিশেষ ফ্লাইট! চট্রগ্রা‌মে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ইরা‌নের হামলায় নেতা‌নিয়াহুর ভাই নিহত

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবরও পাওয়া গেছে।

সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ। এতে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটের বক্তব্য উদ্ধৃত করা হয়।

রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে স্কট রিট দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন।

জানা যায়, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার ছিলেন।

স্কট রিট আরও বলেন, ইসরায়েলের বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরান এই হামলা চালাতে সক্ষম হয়েছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা