September 20, 2026, 2:22 pm
শিরোনাম:
রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে জমি বিরোধে নারীসহ ৪জনকে মারধর ও লুটপাট, গ্রেফতার ১

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর রায়পুর এলাকা থেকে কাঞ্চন বেগম (৩২)কে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ৩নং চরমোনার ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের ঠাউদ্দার বাড়ির সুমন ও কাঞ্চন বেগমসহ ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে চরমোহনা গ্রামের আব্দুল মজিদের মেয়ে আমেনা আক্তারের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির ৮টি সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে। এরপর নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৯ লাখ টাকা) লুট করে নিয়ে যায়। এ সময় তিনজনকে গুরুতর আহত করা হয় এবং দুই নারীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন,ম ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে কাঞ্চন বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা