June 4, 2026, 8:03 pm
শিরোনাম:
রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ‎রোগীদের সেবায় প্রশংসিত রায়পুরের সন্তান জাফর উল্ল্যাহ (সোহেল) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসীকে শুভেচ্ছা জানালেন ইব্রাহিম খাঁন রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

Reporter Name


‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

‎লক্ষ্মীপুরের রায়পুরে তিন বছর বয়সী শিশু সানি আল ফারাবি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায়পুর শহরের প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা প্রয় ১ঘন্টা লক্ষ্মীপুর চাঁদপুর মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

‎ মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু ফারাবির ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

‎বক্তারা বলেন, নিষ্পাপ শিশু ফারাবির মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

‎মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা বলেন, “আমরা আমাদের সন্তানকে আর ফিরে পাব না। তবে হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”


‎উল্লেখ্য, সম্প্রতি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নিখোঁজের একদিন পর শিশু সানি আল ফারাবির মরদেহ একটি খাল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।

‎রায়পুর থানার(ওসি) তদন্ত আব্দুল মান্নান বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে । ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎মোঃজাকির হোসাইন
‎রায়পুর
‎তাং০৪/০৬/২০২৬
‎০১৮২৬৪০৬৭৭০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা