July 16, 2026, 8:42 pm
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎রোগীদের সেবায় প্রশংসিত রায়পুরের সন্তান জাফর উল্ল্যাহ (সোহেল)

আবু মুসা মোহন

‎আবু মুসা মোহন:-
‎বর্তমান সময়ে সরকারি দপ্তর কিংবা হাসপাতাল নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। সেবা পেতে ভোগান্তি, তথ্যের অভাব কিংবা দায়িত্বহীন আচরণ অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। তবে এর মাঝেও কিছু মানুষ আছেন, যারা নিজেদের দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তেমনই একজন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান মোঃ জাফর উল্ল্যাহ (সোহেল)।
‎তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণের কারণে ইতোমধ্যে রোগী ও স্বজনদের মাঝে তিনি প্রশংসিত হয়েছেন।
‎জানা যায়, রায়পুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে অনেক সময় নানা ধরনের জটিলতায় পড়েন। এমন পরিস্থিতিতে জাফর উল্ল্যাহ (সোহেল) রোগীদের খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে সহযোগিতার ব্যবস্থা করেন। তার এই আন্তরিকতা রোগীদের মনে স্বস্তি এনে দেয়।
‎সম্প্রতি Mohon TV ফেসবুক পেইজে তার মানবিক কর্মকাণ্ড নিয়ে একটি পোস্ট প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করে বলেন, সরকারি চাকরির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো সত্যিই বিরল মানবিকতার পরিচয়।
‎হাসপাতালের কয়েকজন কর্মকর্তা জানান, দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার কর্তব্য হলেও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে সবাই পারে না। জাফর উল্ল্যাহ (সোহেল) সেই ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন।
‎স্থানীয়দের ভাষ্য, নিজ দায়িত্বের পাশাপাশি এলাকার ও বিভিন্ন জেলার রোগীদের সহযোগিতা করা নিঃস্বার্থ মানুষের পরিচয়। এমন মানুষ সমাজের জন্য গর্ব।
‎মানবিক মানুষদের কারণেই সমাজে এখনও আশার আলো জ্বলছে। জাফর উল্ল্যাহ (সোহেল)-এর মতো মানুষরা প্রমাণ করেন, একটি আন্তরিক আচরণ কিংবা সামান্য সহযোগিতাও অসহায় মানুষের জন্য অনেক বড় শক্তি হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা