August 16, 2026, 8:00 pm
শিরোনাম:
নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত চন্দ্রগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

৩ শর্ত মান‌লেই ইরান যুদ্ধ বন্ধ কর‌বে

Reporter Name

‌ডেস্ক নিউজ:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে শর্তসাপেক্ষে রাজি হয়েছে ইরান (Iran)। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) জানিয়েছেন, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলে তেহরান যুদ্ধবিরতির পথে যেতে পারে।

বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই শর্তগুলোর কথা জানান।

পেজেশকিয়ান তার পোস্টে বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের সময় তিনি ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র।

যে তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান

ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলো হলো—

আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ ও ন্যায্য অধিকার স্বীকৃতি দিতে হবে।

সাম্প্রতিক হামলার ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।

ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, তখনই তেহরানের এই শর্ত সামনে এলো।

এদিকে রাশিয়া (Russia) ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান জানিয়েছে, তাদের শর্তের বিষয়ে অবস্থান অনড়।

অন্যদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ (Hezbollah) বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (Israel Defense Forces–IDF)। তাদের দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা