নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বেলাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল আহমেদ একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে পুলিশ তাঁকে আটক করে।
তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।