November 17, 2026, 6:51 pm
শিরোনাম:
ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা রামগ‌ঞ্জের সা‌বেক মেয়র ঢাকায় গ্রেফতার জাতীয়করণের সম্ভাব্য তালিকায় রায়পুর এল. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা! লক্ষ্মীপু‌রে বিএনপির ৩১ নেতার পদত‌্যাগ! রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে বিয়ের চার মাসের মাথায় সন্তান প্র-সব! সম্পর্ক বি‌চ্ছেদ কর‌লেন স্বামী রায়পুর নতুনবাজার ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি ঢালাই, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন! রায়পুরে বে‌ড়ে‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনমনে আতঙ্ক; নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে বিএনপির ৩১ নেতার পদত‌্যাগ!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা দল থেকে পদত্যাগের আবেদন করেছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন নেতারা। ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটির ৩১ জন পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও তা জমা দিতে উপস্থিত হন ১০ জন।
পদত্যাগের আবেদনকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিনসহ কমিটির বিভিন্ন পদে দায়িত্বে থাকা নেতারা।
পদত্যাগের বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন অভিযোগ করে বলেন, জাবেদ হোসেনের বিরুদ্ধে বিধবা ভাতা দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা নেওয়া, জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করছেন। এ কারণেই পদত্যাগের আবেদন করেছেন।
তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, তারা কোনো নেতাকর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি আপাতত তার কাছে রাখা হয়েছে, সাংগঠনিকভাবে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, পরকীয়া সম্পর্কের অভিযোগে এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার ঘটনায় গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। পরে প্রায় ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
এ সিদ্ধান্তের প্রতিবাদেই এবার পদত্যাগের আবেদন করেছেন ওয়ার্ড বিএনপির ৩১ নেতা। তবে তাদের পদত্যাগ এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা