September 23, 2026, 9:32 am
শিরোনাম:
নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পার হলেও কোন তথ্য উদঘাটন করতে পারেনি রায়পুর থানা পুলিশ দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের উদ্যোগ আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Reporter Name

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

আটক সাইদুল আটিয়াতলী এলাকার শাহ আলম চৌধুরীর ছেলে।

পুলিশ  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় একজন মাদক কারবারি অবস্থান করছেন। আমাদের টিম তাৎক্ষণিক দক্ষিণ মজুপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিক্রির উদ্দেশ্যে রক্ষিত ইয়াবাসহ সাইদুলকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। এই অবৈধ কারবার বন্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত সাইদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

এ ঘটনায় সদর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা