রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধধি:- লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মিজির ছেলে রহমত আলীর বিরুদ্ধে। গত (১৭ আগস্ট) উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী গৃহবধূর বাড়ি ২ নম্বর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকায়। অভিযুক্ত রহমত আলীর বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।
গৃহবধূর বোন রিনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের কথা বলে তার বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রহমাত আলী। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের কাছে বিচার চাইতে গেলে রহমত আলীর ভাই মাহিন তার বোনকে মারধর করেন বলেও অভিযোগ করেন রিনা বেগম।
তিনি বলেন, আমরা গরিব মানুষ। এখন প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রহমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করার পরেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
তবে অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।