November 17, 2026, 6:55 pm
শিরোনাম:
ভোক্তা অধিকার সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক আলোচনা সভা শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক রায়পুরে দামোদর ব্রত উপলক্ষে ভক্তদের মিলনমেলা রামগ‌ঞ্জের সা‌বেক মেয়র ঢাকায় গ্রেফতার জাতীয়করণের সম্ভাব্য তালিকায় রায়পুর এল. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা! লক্ষ্মীপু‌রে বিএনপির ৩১ নেতার পদত‌্যাগ! রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে বিয়ের চার মাসের মাথায় সন্তান প্র-সব! সম্পর্ক বি‌চ্ছেদ কর‌লেন স্বামী রায়পুর নতুনবাজার ড্রেইনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই তড়িঘড়ি ঢালাই, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন! রায়পুরে বে‌ড়ে‌ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, জনমনে আতঙ্ক; নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়লেন ওসমান ফারুক

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, পদত্যাগপত্র গ্রহণ ১৫ নভেম্বর

 

শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্পিকার সংসদকে জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকরের সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, পদত্যাগপত্র গ্রহণের তারিখ থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়েছে। সে হিসাবে গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য রয়েছে।

পদত্যাগপত্রে ওসমান ফারুক দীর্ঘদিনের শারীরিক জটিলতা এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার বিষয়টি উল্লেখ করেছেন। নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন। সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। পরে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন করে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া সামনে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা