লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজ থেকে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র ৮১ জন উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে কলেজটিতে পাসের হার দাঁড়িয়েছে প্রায় ১৬ দশমিক ৩০ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন পাস করলেও বাকি ৪১৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ফলাফলে কলেজটির শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কলেজটির এমন ফলাফলের কারণ কী এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে আলোচনা চলছে।