July 12, 2026, 8:25 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জমে উঠেছে রায়পুর বণিক সমিতি নির্বাচন -২০২৫

Reporter Name

আজম খাঁন:
আসন্ন রায়পুর বণিক সমিতি নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা, স্থানীয় বা জাতীয় নির্বাচনের মত কোথাও কোন ব্যানার পেস্টুন না দেখা গেলেও মোড়ে-মোড়ে প্রার্থীদের প্রকাশ্যে প্রচার প্রচারনা,হ্যান্ডশেক,কোলাকুলি আর কুশলাদি বিনিময়ের মধ্যে দিয়ে যেন ব্যাবসায়ীদের মাঝে নতুন এক উদ্দিপনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের বহুল কাঙ্খিত এই নির্বাচন আগামী ২৮জুন ২০২৫’এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা এবং প্রার্থীদের মনোয়ন ফরম কেনাও শুরু হয়েছে। সভাপতি পদ মর্যাদায় ২০ হাজার টাকা, সাঃ সম্পাদক ১৫ হাজার টাকা এবং অন্যান্য সহ পদে ১০ হাজার টাকা সহ সাধারণ সদস্য পদে ১হাজার টাকা মনোয়ন ফরম মূল্য চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

এ পর্যন্ত সভাপতি ৪জন, সিনিয়র সহ-সভাপতি ৬জন, সহ-সভাপতি ৩জন, সাঃ সম্পাদক ৩জন,সাংগঠণিক সম্পাদক পদে ২জন প্রতিদন্ধিতা করবেন বলে প্রাপ্ত তথ্যে জানাযায়। এছাড়াও আরও বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদন্ধতা করবেন বলে শোনা যাচ্ছে।  মোট (ট্রেডলাইসেন্স প্রাপ্ত) ১৬৩২জন ভোটার তাদের যোগ্য ব্যাবসায়ী নেতাদেরকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্ধারন করে নিবেন। তবে গুঞ্জন উঠেছে নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী হিসেবে প্রচারনা শুরু করলেও তফসিল ঘোষণার পর নিজেকে গুটিয়ে নিয়েছেন।

অপরদিকে এই নির্বাচনকে ঘিরে কোনপ্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার বা কোন রাজনৈতিক ইন্দন থাকবেনা বলেও অনেকে মনে করছেন। রায়পুর বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রমতে বিএনপি থেকে কোন প্রার্থীকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভাবেও কোন প্রকার সমর্থন দেওয়া হচ্ছে না,তবে বিএনপি ও জামাত ইসলাম সম-মনা একাধীক প্রার্থী উক্ত নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা