November 9, 2026, 6:15 pm
শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৬ জনকে ৩৭ হাজার ১০০ টাকা জরিমানা লক্ষ্মীপুরে আনন্দ বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫ রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার ঘোষণা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরে সড়কে বালি ফেলে জনদুর্ভোগ, দুই ডাম্প ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা ‌বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ১৫ রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

ঢাকা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নেতা মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার।
তিনি আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম এবং তদবির বন্ধে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এ ধরনের স্বচ্ছ উদ্যোগকে বিতর্কিত করার প্রবণতা দুঃখজনক।
মন্ত্রী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছরের পথচলাকে সামনে রেখে এ সমাবেশ সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সমাবেশের আগে প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, প্রশিক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ২১ দফা দাবি উত্থাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।
সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে জাতীয় সাংবাদিক সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দেশ দিগন্ত | ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা