October 3, 2026, 9:34 pm
শিরোনাম:
বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা সম্পাদক নির্বাচিত প্রদীপ কুমার রায়কে রায়পুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা রায়পুরে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রায়পুরে ক্যান্সার আক্রান্ত নারী ও ছেলেকে মারধরের অভিযোগ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধসে পড়ল লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে অবস্থিত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ব্যাংকিং জটিলতা, আর্থিক সংকট ও উৎপাদন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার কারণে চলতি বছরের ১৫ মে থেকে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষের হিসাবে প্রায় দুই হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় এসব শ্রমিকের অনেকেই পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধ হওয়ার আগে থেকেই তাদের বেতন-ভাতা পরিশোধে অনিয়ম ও বিলম্ব হচ্ছিল। এর আগেও বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে এবং রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। ২০২৪ সালের মার্চেও শ্রমিকদের কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া থাকার বিষয়টি সামনে আসে। তখন কর্তৃপক্ষ ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিল।

২০২৬ সালের ফেব্রুয়ারিতেও কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার পর বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। সে সময় কর্তৃপক্ষ কাঁচামাল সরবরাহ বন্ধ থাকা এবং ব্যাংকিংসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিল।

সর্বশেষ কারখানাটি বন্ধ থাকায় নারী শ্রমিকদের একটি বড় অংশ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন বলে জানা গেছে। অনেক শ্রমিক নতুন কর্মসংস্থানের চেষ্টা করেও কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না। কেউ কেউ জমানো টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, আবার কেউ কম বেতনের কারণে নতুন চাকরি নিতে পারছেন না।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের মালিক টিপু সুলতান ও সিনিয়র জেনারেল ম্যানেজার বিপ্লব পাল জানিয়েছেন, প্রায় ২০ বছর ধরে বিভিন্ন লাভ-লোকসানের মধ্য দিয়ে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে ব্যাংকিং সুবিধা ও এলসি-সংক্রান্ত জটিলতার কারণে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তারা ব্যাংকিং সুবিধা পুনরুদ্ধার ও সরকারের সহযোগিতার মাধ্যমে কারখানার লে-অফ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম চালুর আশা প্রকাশ করেছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংক সমস্যাসহ বিভিন্ন কারণে কারখানাটি বন্ধ হয়েছে। বকেয়া বেতনের বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে শেষ পর্যন্ত মালিকপক্ষ পুরো কারখানা বন্ধ করে দেয়।

এদিকে স্থানীয়দের মতে, বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ রায়পুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই কারখানাকে ঘিরে এলাকার বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল। কারখানাটি বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী ও অন্যান্য মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত ব্যাংকিং জটিলতা ও আর্থিক সমস্যার সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হোক। এতে কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থান ফিরে আসার পাশাপাশি রায়পুরের শিল্প ও স্থানীয় অর্থনীতিও সচল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা