September 15, 2026, 6:20 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সৌ‌দি‌তে সোফার কারখানায় আগু‌নে ৭ বাংলাদে‌শির মৃত‌্যু!

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ:
সৌদি আরবের রিয়াদ শহরের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় উপজেলা প্রশাসন এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহত সবাই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা/ডুবাই গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন। সুমন ও হাসিবুল হাসান শুভ (ডুবাই গ্রাম), মহুন প্রামাণিক, সুমুন প্রামাণিক, রুবেল হোসেন ও কলি প্রামাণিক (গন্ডগোহালী গ্রাম) এবং আবদুল জলিল (পারকাসুন্দা গ্রাম)।

স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের সংখ্যা বেশি বলা হলেও তা প্রশাসনিকভাবে যাচাই করা হয়নি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা