August 5, 2026, 5:41 pm
শিরোনাম:
বাজারে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম! রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্মার্ট স্কুলে নানা কর্মসূচি পালিত রায়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রায়পুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর চাঁদপুর বড় স্টেশনের তিন মোহনায় কিশোর গ্যাং, মাদক কারবার ও ফিটিংবাজদের দৌরাত্ম্যের অভিযোগ; পর্যটকদের নিরাপত্তা জোরদারের দাবি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চাঁদপুর বড় স্টেশনের তিন মোহনায় কিশোর গ্যাং, মাদক কারবার ও ফিটিংবাজদের দৌরাত্ম্যের অভিযোগ; পর্যটকদের নিরাপত্তা জোরদারের দাবি

abu musa mohon

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- চাঁদপুর বড় স্টেশনের তিন মোহনা এলাকায় কিশোর গ্যাং, কথিত মাদক কারবারি ও ফিটিংবাজদের দৌরাত্ম্যে পর্যটকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
‎এলাকায় ঘুরতে আসা রহিম, জালাল, হোসেন সহ একাধিক পর্যটক এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চটপটি ও আনারস বিক্রেতা অভিযোগ করেন, একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের হয়রানি করে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে অনেক পর্যটক বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, তিন মোহনা এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হলে এমন ঘটনা অনেকাংশে কমে আসবে এবং পর্যটকরাও স্বস্তির সঙ্গে এলাকাটি উপভোগ করতে পারবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। অভিযোগের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা